শুক্রবার ১৪ আগস্ট ২০২৬ - ১০:০৪
অবমাননাকর আকাঙ্খা ও আসক্তি

ইমাম হাসান আসকারি (আ.) একটি মূল্যবান বাণীতে এমন আকাঙ্ক্ষা ও আসক্তির নিন্দা করেছেন, যা একজন মুমিনকে মানুষের কাছে অপমানিত ও লাঞ্ছিত করে।

হাওজা নিউজ এজেন্সি: ইমাম হাসান আসকারি (আ.) বলেন:

مَا أَقْبَحَ بِالْمُؤْمِنِ أَنْ تَکُونَ لَهُ رَغْبَةٌ تُذِلُّهُ.

একজন মুমিনের জন্য এর চেয়ে নিন্দনীয় আর কী হতে পারে যে, তার এমন কোনো আকাঙ্ক্ষা থাকবে, যা তাকে অপমানিত ও লাঞ্ছিত করে!
[তুহাফুল উকূল, পৃষ্ঠা ৪৮৯]

অর্থাৎ, মুমিনের এমন কোনো আকাঙ্ক্ষা বা আসক্তি থাকা উচিত নয়, যা তাকে নিজের মর্যাদা বিসর্জন দিতে কিংবা অন্যের কাছে অপমানিত ও হেয় হতে বাধ্য করে। আত্মমর্যাদা ও ঈমানের মর্যাদা ক্ষুণ্ন করে—এমন আকাঙ্ক্ষা থেকে বিরত থাকাই একজন মুমিনের জন্য উত্তম।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha